July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় গাঁজাসহ নুরু মিয়া গ্রেফতার

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ নুরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

‎মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানার মোড় এলাকায় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন নুরু মিয়াকে আটক করে তল্লাশি চালালে তার পরিহিত চেক লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

‎গ্রেফতারকৃত নুরু মিয়া গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে।

‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *