July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পটুয়াখালীতে দুই দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে জেলা প্রশাসন, পটুয়াখালীর উদ্যোগে গত ৩ ও ৪ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক পটুয়াখালী ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে পুলিশ সুপার, জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, অসাম্প্রদায়িক চেতনা এবং মানবমুক্তির দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শ বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জাতীয় ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বোহেমিয়ান জীবনাচার ও স্বাধীনচেতা মননের অধিকারী কাজী নজরুল ইসলাম দেশ-বিদেশের বহুমাত্রিক অভিজ্ঞতা, সংগ্রাম ও বাস্তবতা থেকে বিদ্রোহের শক্তি আহরণ করে বাংলা সাহিত্যকে নতুন উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। তাঁর সাহিত্যে ‘মানবধর্ম’-এর চর্চা সকল অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের ভাষা হয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আলোচনা সভা শেষে দুই দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় কবির অমর রণসংগীত ‘চল্ চল্ চল্’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি, নৃত্য, লোকসংগীত এবং বাঁশির সুরে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। তাঁদের পরিবেশনায় কবি নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শনের বহুমাত্রিক সৌন্দর্য প্রাণবন্তভাবে ফুটে ওঠে, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে।
দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার পাশাপাশি তাঁর সাম্য, মানবতা ও সম্প্রীতির চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *