July 5, 2026, 4:47 pm
শিরোনাম:
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ শহরের ১৫টি ওয়ার্ডে গাছ বিতরণ কর্মসূচি  চলতি মাসেই চালু হচ্ছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: এমপি সফিকুর রহমান কিরন চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ সাবেক ইউপি সদস্যর পরিবারের ৪ জন গ্রেফতার শহীদ আবু সাঈদের নামে টুর্নামেন্ট উদ্বোধন করলেন মনোয়ারা বেগম বোয়ালমারীতে পাঞ্জেরী একাডেমীর পক্ষে জামাত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা সুলতান সরদার ‘আস্থায় অবিচল’ স্লোগানে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা

শহীদ আবু সাঈদের নামে টুর্নামেন্ট উদ্বোধন করলেন মনোয়ারা বেগম

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবেগঘন পরিবেশে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২) এর উদ্বোধন করা হয়েছে। আজ ৫ জুলাই রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শহীদ আবু সাঈদকে ‘জাতীয় বীর’ আখ্যায়িত করে বলেন, ২৪ এর জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি ও বিপ্লবের চেতনাকে আমাদের মাঝে আজীবন অম্লান রাখতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া চলমান মেগা প্রজেক্টের অধীনে নির্মিতব্য ৪টি হলের মধ্যে একটির নামকরণ করা হবে শহীদ আবু সাঈদ হল। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এসময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলী ও বকুল মিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং মার্কেটিং বিভাগ অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানান, এবারের টুর্নামেন্টে ছেলেদের ২২টি এবং মেয়েদের ৪টি দল অংশ নিচ্ছে।