July 5, 2026, 5:34 pm
শিরোনাম:
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ শহরের ১৫টি ওয়ার্ডে গাছ বিতরণ কর্মসূচি  চলতি মাসেই চালু হচ্ছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: এমপি সফিকুর রহমান কিরন চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ সাবেক ইউপি সদস্যর পরিবারের ৪ জন গ্রেফতার শহীদ আবু সাঈদের নামে টুর্নামেন্ট উদ্বোধন করলেন মনোয়ারা বেগম বোয়ালমারীতে পাঞ্জেরী একাডেমীর পক্ষে জামাত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা সুলতান সরদার ‘আস্থায় অবিচল’ স্লোগানে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ সাবেক ইউপি সদস্যর পরিবারের ৪ জন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে পৌর এলাকার ফুলকুড়ি স্কুল সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি পাসপোর্ট, একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।