October 8, 2026, 9:08 pm

সিরাজগঞ্জ শহরের ১৫টি ওয়ার্ডে গাছ বিতরণ কর্মসূচি 

রাশেদ লাল, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর শহরের ১৫টি ওয়ার্ডে গাছ বিতরণ
করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু।

পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, প্রধানমন্ত্রীর
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয় পুরাতন পোস্ট অফিস রোডস্থ একক সংঘ ক্লাবে,এখানে ১৫টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উপস্থিতিতে এ বৃক্ষ বিতরণ করা হয়,বিভিন্ন ফলজ,বোনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। সাইদুর রহমান বাচ্চু বলেন,সরকারের যেমন দায়িত্ব রয়েছে,পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের ও দায়িত্ব রয়েছে বৃক্ষরোপনের, আগামী ৫ বছরে বর্তমান সরকার ২৫ কোটি বৃক্ষরোপনের যে কর্মসূচি রয়েছে তার অংশ হিসাবে বর্তমান সরকারের বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ( টুকু) সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের এ নির্দেশ দেন।