July 4, 2026, 2:20 pm
শিরোনাম:
এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপে, মথুরাপুর বিজেপি র ১, নাম্বার মন্ডল কমিটির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন গাইবান্ধায় সুস্বাদু আঙ্গুর চাষ হচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা গাইবান্ধায় ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার জিয়ানগরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে প্রকৃত দরিদ্রদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। আজ ৪ জুলাই শনিবার রংপুরে বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গত তিন মাসে ৫৮টি ওয়ার্ডে সফল পাইলট কার্যক্রমের পর আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হবে। এ কর্মসূচির আওতায় সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরে পিএমটি (প্রক্সিমিটি মিনস টেস্ট) স্কোরিংয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করে সরকারি সহায়তার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের কারণে কেউ রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবেন না। চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য ১ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, সরকার শুধু ভাতা প্রদানেই সীমাবদ্ধ থাকতে চায় না, প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে চায়। সেলাই, ক¤িপউটার, মোবাইল রিপেয়ারিং, পশুপালন, মৎস্য চাষ, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, বিউটিশিয়ান ও বেকারি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ এবং কর্মসংস্থানের জন্য বিনা সুদে ঋণ দেওয়া হবে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা বিবেচনায় আরবি, জাপানিজ, ম্যান্ডারিন ও জার্মান ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ইউনিট সব জেলায় সম্প্রসারণ এবং প্রতিটি জেলায় মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। রংপুর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী স্থানীয় কর্মকর্তাদের সঠিক তথ্য ও চাহিদা দ্রুত কেন্দ্রে পাঠানোর আহ্বান জানানো হয়। এর আগে তিনি রংপুরের সরকারি শিশু পরিবার, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসহ সমাজসেবা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় পরিদর্শন করেন।