July 4, 2026, 2:25 pm
শিরোনাম:
এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপে, মথুরাপুর বিজেপি র ১, নাম্বার মন্ডল কমিটির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন গাইবান্ধায় সুস্বাদু আঙ্গুর চাষ হচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা গাইবান্ধায় ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার জিয়ানগরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

জিয়ানগরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

সমীরণ, জিয়ানগর প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহালুম ব্যাপারি (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে জিয়ানগর ব্রিজসংলগ্ন বলেশ্বর নদীতে।
নিখোঁজ মাহালুম ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। ট্রলারে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তিনি পানিতে তলিয়ে যান।
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকাল ১০টার দিকে সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় হঠাৎ মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। তাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক চেষ্টা চালানো হলেও সফল হওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে জিয়ানগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, “আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরও ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।