July 3, 2026, 6:11 pm
শিরোনাম:
বাউফলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় গৃহবধূ হত্যা নাকি আত্মহত্যা! পারিবারিক নির্যাতনের অভিযোগ! দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন ‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার

বাউফলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. মিজানুর রহমান পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি অভিযানিক দল গত ২ জুলাই ২০২৬ তারিখে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ মো. সুমন মৃধা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মৃধা মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে