July 3, 2026, 6:15 pm
শিরোনাম:
বাউফলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় গৃহবধূ হত্যা নাকি আত্মহত্যা! পারিবারিক নির্যাতনের অভিযোগ! দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন ‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার

পাইকগাছায় গৃহবধূ হত্যা নাকি আত্মহত্যা! পারিবারিক নির্যাতনের অভিযোগ!

বি.সরকার। পাইকগাছা (খুলনা) 

পাইকগাছায় এক সন্তানের জননী রিংকু সরদার(২৫) অস্বাভাবিক মৃত্যু! গলায় রশিতে আত্মহত্যা? নাকি হত্যার পর রশি দিয়ে ঝুলিয়ে রাখা? এলাকাবাসীর জিজ্ঞাসা! নিহত রিংকু গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়ীয়ার নিবারন সরদারের স্ত্রী।
প্রাথমিক ভাবে জানাগেছে, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহে এ ঘটনা ঘটতে পারে। তবে এটা আত্মহত্যা না হত্যাকান্ড তা এ মুহুর্তে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
শুক্রবার ভোরে বাড়ীর গরুর গোয়ালের চালের চটায় গঁলায় রশিতে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পাশে বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পে খবর পাঠান বলে পরিবারের সদস্যরা জানান।
নিহত রিংকুর পিতা আমুরকাটার উপানন্দ সরদার ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, জামাই নিবারন একজন মাদকাসক্ত ব্যক্তি। প্রায়ই মেয়ের উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাতো, যা সবাই জ্ঞাত আছে।
একদিকে বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌছে মৃতের লাশের সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। তবে তিনি মৃতের পিতৃপক্ষের কোন অভিযোগ কর্ণপাত করেননি বলে পিতৃপক্ষ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছেন, এটা হত্যা না আত্মহত্যার ঘটনা তা নিশ্চিত হতে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া আগাম মন্তব্য করা ঠিক হবেনা।
জানাগেছে, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃতের পিতৃপক্ষ জানিয়েছেন, তারা থানায় এব্যপারে মামলা বা অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি!
এলাকাবাসী জানায় নিবারন গতরাতে কোথায় গিয়েছিল, কোথায় খেয়েছিল, কাদের সাথে ছিল এবং কখন বাড়িতে ফিরেছিল এ তথ্য জানা গেলে হয়ত এমৃত্যু সম্পর্কে জানাযেতে পারে।