July 3, 2026, 3:49 pm
শিরোনাম:
‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম

গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার

মো. মিজানুর রহমান পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় চোরাই মালামালসহ শাওন ঘরামী নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার গলাচিপা পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও সরকারি প্রতিষ্ঠানে সংঘটিত একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শাওন ঘরামীর বিরুদ্ধে।
গত ২৮ জুন ২০২৬ তারিখ গভীর রাতে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে দুটি সিলিং ফ্যান ও একটি সিসি ক্যামেরা চুরি হয়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান ও একটি সিসি ক্যামেরাসহ শাওন ঘরামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গলাচিপা থানা পুলিশ।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শাওন ঘরামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।