July 2, 2026, 2:34 pm
শিরোনাম:
হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ সাঘাটায় সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেপ্তার, পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ তিস্তা মহাপরিকল্পনা একনেক অনুমোদনের দাবিতে তিস্তাপাড়ে গণসমাবেশ ও আলোর মিছিল চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আহমুদুর রহমান সম্রাট মোল্লা

শেরপুরে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় ১জন মোটরসাইকেল চালক নিহত গুরুতর আহত-১

শেরপুর (বগুড়া) প্রতিবেদক:

বগুড়ার শেরপু‌রে দ্রুতগতির পিকআপের ধাক্কায় আবু সুফিয়ান নামে একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর যুবক। তবে এ রিপোর্ট লেখা (রাত্রি ১১টা) পর্যন্ত আহত যুবকের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।

বুধবার (১ জুলাই) রাত্রি সাড়ে ৮ টায় উপজেলার রণবীর বালা এলাকার বশির পাগলা মাজারের সামনে শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আবু সুফিয়ান (১৭) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ইতালি প্রবাসী শাহিন রানার ছেলে।

শরীফ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, দুইজন যুবক মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে ধনুটের দিক থেকে শেরপুরের দিকে আসছিলেন। এ সময় একটি পিকআপ গাড়ি হঠাৎ করে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ এর সঙ্গে ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেলটির সালোকসহ দুইজনে রাস্তার মধ্যে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যায়। গুরুতর আহত হন মোটর সাইকেলে থাকা অপর যুবক। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠিয়ে দেন ।
তিনি আরও বলেন, পিকআপ‌টি ইন্ডি‌কেটর দি‌য়েই ইউটার্ন নি‌চ্ছি‌লো। কিন্তু মোটরসাইকেল‌টির গ‌তি বেপ‌রোয়া থাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনায় মোটর সাইকেল‌টি দুমড়ে মুছড়ে যায় এবং মোটরসাইকেল চাল‌কের মাথা থেত‌লে যায়। ঘটনার পরপরই পিকআপ‌টি পা‌লি‌য়ে গে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এসএম মঈনু‌দ্দিন ব‌লেন, পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গিয়ে নিহ‌তের মর‌দেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবা‌রের নিকট হস্তান্তর করা হ‌বে। তবে এখনো পর্যন্ত আহত যুবকের নাম ঠিকানা জানতে পারেননি বলেও তিনি জানান।