October 8, 2026, 10:25 pm

চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও ৩টি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি শিমুল গ্রেপ্তার

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজধানী ঢাকার খিলগাঁও এলাকা থেকে ৩টি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের ১টি মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেন (৩৬)কে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়।

গ্রেপ্তার হওয়া শিমুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজিমুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিমুল হোসেনের বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পাশাপাশি পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইন সংশ্লিষ্ট একটি মামলায়ও তিনি পলাতক ছিলেন।

ওই মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২) ও ২৫(২) ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর একাধিক ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ও ৫০০ ধারায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় এসআই সেলিম রেজার নেতৃত্ব  পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।