August 22, 2026, 3:40 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে সারা রাজ্যে জুড়ে মহিলা হেল্প লাইন এর শুভ উদ্বোধন করেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিপি শ্রী সিদ্ধার্থ নাথ গুপ্ত আই পি এস। এছাড়া পশ্চিম বাংলার স্বরাস্ট্র দপ্তর এর সচিব ও আমলারা। দীর্ঘদিন ধরে সারা পশ্চিম বাংলার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যাবস্থা নিয়েছেন। এবং বিশেষ হেল্প লাইনে ফোন করলে তৎক্ষণাৎ মহিলা পুলিশ পৌঁছে যাবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত সরকারের আমলে আর জি কর কান্ডে অভয়া কান্ডের কথা তুলে ধরেন। এবং রাস্তা এবং বাস ট্রেন লঞ্চ ও যান পরিবহনে যাতায়াত করা মহিলাদের বহু ক্ষেত্রে বিপদের মুখে পড়তে হয়। সবকিছু চিন্তা করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মহিলাদের জন্য বিশেষভাবে মহিলা পুলিশ হেল্প লাইন চালু করে দিলো। এদেরকে মহিলা দুর্গা বাহিনী র সদস্য হিসেবে কাজ করবে। সেই তারা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের অন্ধকারে অত্যন্ত জরুরি ভিত্তিতে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন। এটি পশ্চিম বাংলার বিভিন্ন জেলার থানাতে মোতায়েন করা হয়েছে বলে জানান।