August 22, 2026, 1:35 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

গাজীপুর, ১ জুলাই ২০২৬: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকার ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে কলেজের ফ্যাকাল্টি সদস্য, কোর্স মেম্বার এবং সামরিক কর্মকর্তারা অংশ নেন।
প্রতিনিধি দলটি বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে তাদের স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ইনস্টিটিউটের অন্যান্য পরিচালকবৃন্দ।
পরে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি, সাম্প্রতিক অগ্রগতি এবং অর্জিত সাফল্য তুলে ধরেন বারির পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্তসহ বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা।
অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার, গবেষণা মাঠ এবং প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তারা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে বারির অবদান সম্পর্কে অবহিত হন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বারির চলমান গবেষণা, উদ্ভাবনী কার্যক্রম ও কৃষি উন্নয়নে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।