July 1, 2026, 4:04 pm
শিরোনাম:
গলাচিপায় এনজেড আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক এর শিক্ষার্থীদের মাঝে খুলনা জেলা প্রশাসক লাল সবুজের পোশাক বিতরন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লক্ষ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে,ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন সিংগাইরে পাট ক্ষেত থেকে ১৬ বছরের এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা চট্টগ্রাম জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দের আবেদন হস্তান্তর

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লক্ষ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ১ লক্ষ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সারাদেশে ২ জুলাই থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬৫টি কলেজের ১ লক্ষ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। তাদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৪ হাজার ৪৩৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৯ হাজার ৪৩ জন। এবারে ছেলে পরীক্ষার্থীর চেয়ে ৪ হাজার ৬০৭ জন মেয়ে পরীক্ষার্থী বেশি রয়েছে। তিনি বলেন, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ গ্রহণ করবে। দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, চলতি বছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৯ হাজার ৬৩৯ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন রয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রæটিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব তার কক্ষে বসে থেকে প্রত্যেকটি পরীক্ষা কক্ষের চিত্র পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা প্রহণের জন্য কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পরীক্ষা কেন্দ্রের বাহিরে ২শত গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের ওপর ১৪৪ ধারা কার্যক্রম জারি থাকবে। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিবগণ মাইকিং করে জনসচেতনায় প্রচারণা চালান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার চলাকালীন কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রেগুলো নিয়মিত পরিদর্শনে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডর সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, এবারে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইসএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।