জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত আসর ৩০ জুন মঙ্গলবার ক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহীন চৌধুরী।
আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় কবিতা পরিষদের সভাপতি বাংলা একাডেমি পদক'প্রাপ্ত কবি মোহন রায়হান ও কবি ডক্টর মুস্তাফা মজিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 'কবিতা এবং আবৃত্তি' বিষয়ে আলোচনা করেন কবি ও বাচিকশিল্পী অ্যাডভোকেট শিমুল পারভীন। এর আগে সদ্যপ্রয়াত কবি আল মুজাহিদীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আল মুজাহিদীকে স্মরণ করে আলোচনায় অংশ নেন কবি রফিক হাসান।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামার ফরিদ, কবি আবদুল মান্নান, কবি মিলি হক, কবি আবদুল মজিদ, কবি বজলুর রায়হান, কবি কল্যাণ চক্রবর্তী, কবি জয়নাল আবেদীন জয়, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি আতিকুল ইসলাম, কবি নুরুল ইসলাম খোকন, কবি আইয়ুব আনসারী, কবি শ্যামলী মন্ডল, কবি মোজাফফর বাবু, কবি মজিদুর রহমান বিশ্বাস, কবি লিলি শেঠ, কবি দেলোয়ারা ইয়াসমিন, কবি রীনা পন্ডিত, কবি ফারহানা তানিয়া, কবি খান কাওসার কবীর, কবি রাসেল আহমেদ, কবি শরীফ খান দ্বীপ, কবি আশফাকুজ্জামান, কবি আতিকুজ্জামান খান, কবি লিলি হক, কবি শহীদুল জয়, কবি প্রসপারিনা সরকার, কবি দেওয়ান মাসুদা সুলতানা, কবি মো. আবু হানিফা, কবি কুতুবউদ্দিন, কবি চান মিয়া চান্দু, গোলাম মাওলা শিকদার, কবি তাসকিনা ইয়াসমিন, কবি মেহজাবিন হক, কবি সাদিয়া রহমান, কবি আবদুর রব প্রধান, কবি হুমায়ুন কবীর, কবি রাকিব ফরায়েজী প্রমুখ।