July 1, 2026, 1:57 pm
শিরোনাম:
আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে,ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন সিংগাইরে পাট ক্ষেত থেকে ১৬ বছরের এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা চট্টগ্রাম জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দের আবেদন হস্তান্তর ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ২০: আটক ১৭ কৃষকেরাই দেশের প্রাণঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর ভেঙে ৩ জুয়ারু ও মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে শতাধিক কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন

চট্টগ্রাম জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দের আবেদন হস্তান্তর

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী

বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মাবুদ সড়কের আরসিসি, ব্রিক সলিং ও গাইড ওয়াল নির্মাণের জন্য উন্নয়ন বরাদ্দের আবেদন চট্টগ্রাম জেলা পরিষদে জমা দেওয়া হয়েছে।

গত ২৯ (জুন) চট্টগ্রাম জেলা পরিষদের কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক মহোদয়ের হাতে এ আবেদনপত্র হস্তান্তর করেন ছনুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম।

এ সময় তিনি জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানুষের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটির আরসিসি, ব্রিক সলিং ও গাইড ওয়াল নির্মাণের জন্য জেলা পরিষদের কাছে উন্নয়ন বরাদ্দের আবেদন করা হয়েছে।

এলাকাবাসীর আশা, আবেদনটি দ্রুত অনুমোদন পেলে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং স্থানীয় জনগণের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।