July 1, 2026, 1:56 pm
শিরোনাম:
আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে,ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন সিংগাইরে পাট ক্ষেত থেকে ১৬ বছরের এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা চট্টগ্রাম জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দের আবেদন হস্তান্তর ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ২০: আটক ১৭ কৃষকেরাই দেশের প্রাণঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর ভেঙে ৩ জুয়ারু ও মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে শতাধিক কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন

গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর ভেঙে ৩ জুয়ারু ও মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে পৃথক অভিযানে তিন জুয়ারু এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ৬ লিটার দেশীয় মদ, জুয়ার সরঞ্জাম এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

‎গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুন রাতে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।

‎অভিযানের এক পর্যায়ে গাইবান্ধা পৌরসভার পূর্ব গোবিন্দপুর এলাকায় বাবুল কুমার বর্মন ওরফে বিপদ (৫০)-কে দেশীয় মদসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ চন্দ্র বর্মনের (২২) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি বস্তা থেকে বিভিন্ন বোতলে সংরক্ষিত মোট ৬ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির ৭০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা।

‎একই রাতে গাইবান্ধা পৌরসভার মাস্টারপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি জুয়ার আসরে হানা দেয় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও টিটুল মিয়া (৩৮), ফরাদ ইসলাম (২৩) ও আকরামুল ইসলাম (৩৫)-কে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি তাসের বান্ডিল এবং জুয়ার আসর থেকে ২ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

‎জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। সমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

‎এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও জুয়ার মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান নিয়মিত চলবে। অপরাধ দমনে সাধারণ মানুষের তথ্য ও সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।

‎জেলা পুলিশ শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত গাইবান্ধা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছে।