July 1, 2026, 1:52 pm
শিরোনাম:
আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে,ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন সিংগাইরে পাট ক্ষেত থেকে ১৬ বছরের এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা চট্টগ্রাম জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দের আবেদন হস্তান্তর ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ২০: আটক ১৭ কৃষকেরাই দেশের প্রাণঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর ভেঙে ৩ জুয়ারু ও মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে শতাধিক কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন

উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাওয়াক ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রোগী ও স্বজনেরা। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সামিউল ইসলাম রনি যোগদানের পর গত প্রায় দেড় মাসে হাসপাতালের সার্বিক পরিবেশ,শৃঙ্খলা ও সেবার মানে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের দাবি। জানা যায়,৩০ শয্যার হাসপাতালটি দীর্ঘদিন ধরে ২০ শয্যা নিয়ে পরিচালিত হচ্ছিল। দায়িত্ব গ্রহণের পর ডা. সামিউল ইসলাম রনি শয্যা সংকট নিরসনে উদ্যোগ নেন। সীমিত জনবল নিয়েও তিনি চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধি,আলোকসজ্জার উন্নয়ন এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) হাসপাতালের ভেতরে অবাধ প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এতে হাসপাতালের শৃঙ্খলা ও চিকিৎসাসেবার পরিবেশ আরো উন্নত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বর্তমানে হাসপাতালের সেবায় সন্তুষ্ট। তাদের ভাষ্য,সরকারি হাসপাতাল হলেও এখন তারা অনেক আন্তরিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাচ্ছেন,যা অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের সেবার সঙ্গে তুলনীয়। রোগীরা বলেছেন,চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন। হাসপাতাল আগের চেয়ে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। চিকিৎসা নিতে এসে ভালো অভিজ্ঞতা হয়েছে। এই বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সামিউল ইসলাম রনি বলেছেন,সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত জনবল ও বিদ্যমান সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করেছি। রোগীরা যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে চিকিৎসা পান,সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয়দের প্রত্যাশা,হাসপাতালের এই ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে কাওয়াকসহ আশেপাশের এলাকার মানুষ আরো উন্নত সরকারি স্বাস্থ্যসেবা পাবেন।