June 30, 2026, 7:32 pm
শিরোনাম:
কাশিয়ানীতে শতাধিক কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহে তথ্য অফিস সরকারের অগ্রাধিকার কর্মসূচি গুলোর জনমুখিতা তুলে ধরে প্রেস ব্রিফিং ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন মিরপুর মিল্লাত ক্যাম্পে বাসা ভাড়ার আড়ালে স্বর্ণ চোরাচালান! গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

মু. আলম কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫৬ কোটি ৪৬ লক্ষ ৪৪ হাজার ৮৮৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর প্রশাসকের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। এরমধ্যে উন্নয়ন ব্যয় ৩৫ কোটি ৮১ লাখ টাকা। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৪৭৬ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। উন্নয়ন বাজেটের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো-আরইউডিটিপি, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন। এছাড়াও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকার রাস্তাঘাট মেরামত ও সম্প্রসারণ, স্ট্রিট লাইট স্থাপনসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে।