August 21, 2026, 11:26 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

হারিয়ে যাবো কলমে

মকবুল হোসেন, ময়মনসিংহ

  জান্নাতুল ফেরদৌস

হারিয়ে যাবো একদিন আমি
এই পৃথিবী থেকে,
মনের অনেক কথামালা
স্মৃতি জমা রেখে।

হঠাৎ মৃত্যুর স্বাদ যে গ্রহণ
করতে হবে আমার,
আমায় স্মরণ করে কান্না
করবে পরিবার।

আপন বলতে থাকবে না কেউ
সবাই হবে পর,
মৃত্যুর সাথে তৈরি সবে
মাটির বাসর ঘর।

যেদিন যাবো হারিয়ে আমি
সেদিন আমায় বুঝবে,
মনের খোঁজে হেতায় হোথায়
খোঁজবে আমায় খোঁজবে।

আমার সকল ভুল ত্রুটিকে
করে দিও ক্ষমা,
সবার কথা আমার মনে
রইবে জেনো জমা।