June 28, 2026, 6:54 pm
শিরোনাম:
গলাচিপায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-৩ দুই যুবকের কারাদণ্ড চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মৃণাল কান্তি রায় হারিয়ে যাবো কলমে কাশিয়ানী ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন, ধর্ম জার জার সংস্কৃতি সবার-ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার রংপুরে আত্মহত্যার প্ররোচনার মামলায় শিক্ষার্থী এক দিনে রিমান্ডে নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা কমলনগরে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারি ধান সংগ্রহ সম্পন্ন: অনিয়মের অভিযোগ ভিত্তিহীন

গলাচিপায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-৩ দুই যুবকের কারাদণ্ড

মো. মিজানুর রহমান, পটুয়াখালী :

পটুয়াখালীর গলাচিপায় মাদকের বিরুদ্ধে পৃথক অভিযানে গাঁজাসহ আটক দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকার একটি সেতুর ওপর থেকে দুই যুবককে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মো. আবু সালেহ (৩০), বর্তমানে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুধাল ডাক্তার বাড়ি এলাকায় বসবাসকারী এবং চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে মো. তারেক হোসেন (২১)।
অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকার মাধ্যমে আলামত জব্দ করে আদালতে উপস্থাপন করা হলে সেবনের উদ্দেশ্যে গাঁজা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সামারি কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে একই দিন বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি অভিযানিক দল চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া ৬ নম্বর ওয়ার্ডে সুমন মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. তানভীর গাজী (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তিনি দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা-মধুপুরা এলাকার মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার তানভীর গাজীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”