August 22, 2026, 3:37 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

আজ সারা ভারতে পালিত হচ্ছে পবিত্র মহররম

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ সকাল থেকে সারা বিশ্বের সাথে ভারতের বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে পবিত্র মহররম। সেই সঙ্গে শান্তি তে বিভিন্ন যায়গায় তাজিয়া ও দুলদুল বের হয়েছে। কোথাও কোথাও পবিত্র মহররম উপলক্ষে শান্তি মিছিল। এদিন ভারতের রাজধানী দিল্লিতে পবিত্র মহররম উপলক্ষে মিছিল। আজ সকালে পবিত্র মহররম উপলক্ষে মিছিল বের হয়েছে। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী পবিত্র মহররম উপলক্ষে দেশবাসীকে শান্তি তে মহররম পালন করতে নির্দেশ দিয়েছেন। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা করছেন কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক বাহিনীর সদস্যরা। আজ ঐতিহাসিক মহররম উপলক্ষে মিছিল বের হয় কলকাতার খিদিরপুর এলাকায় এবং রাজাবাজার ও পার্ক স্ট্রিট এবং গার্ডেন ব্রিজ এলাকায়। এদিন শান্তি তে মহররম পালন করা হচ্ছে ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।সেখা দুলদুল বের হয়। কোথাও কোথাও মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য ঠান্ডা পানি দিয়ে সাধারণ মানুষের আপ্যায়ন করে। এবং বিভিন্ন যায়গায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এদিন কলকাতার এবং পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় অস্ত্র মহররম উপলক্ষে মিছিল করতে নিষিদ্ধ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর প্রদেশের বেরিলী শরীফ ও কলকাতার বিভিন্ন যায়গায় মহররম উপলক্ষে মিছিল বের হয়। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় মহররম পালন করা হচ্ছে। মগরাহাট পশ্চিমের কারবেলা ও মশিদেরহাট ও উস্তি তে মহররম পালন করা হচ্ছে। এদিন মহররম উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের ডায়মন্ড হারবার জেলা পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছেন। এবং উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার উস্তি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা করছেন। কোথাও কোথাও ড্রোন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে।।এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।।