June 25, 2026, 6:04 pm
শিরোনাম:
গাইবান্ধায় ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিকসহায়তা চেক প্রদান অনুষ্ঠান ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে! ভ্রমণ ও সাংবাদিকতায় সমান পদচারণায় হাসিমাখা মুখে এগিয়ে চলছেন বিটিএসএফ মহাসচিব শাওন নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, খুলনায় একদিনের সফরে, জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ বিতরণ! টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল

ময়মনসিংহে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিকসহায়তা চেক প্রদান অনুষ্ঠান

মকবুল হোসেন, ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন নির্বাচনী দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মাঝে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ২৫জুন ২০২৬ইং বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন অবস্থায় সহকারী শিক্ষক মরহুম রেজাউল করিম, জুনিয়র ইন্সট্রাক্টর মরহুম রোকনুজ্জামান ও গ্রাম পুলিশ ইব্রাহিম শেখ এর পরিবারের সদস্যদের মাঝে নির্বাচন কমিশন কতৃর্ক আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
উক্ত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্যাহ আল মোতাহসিম,শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিনুর ইসইসলাম।উক্ত অনুষ্ঠানে এছাড়াও ময়মনসিংহ জেলার সকল উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।