June 22, 2026, 10:49 pm
শিরোনাম:
‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী শুরু রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু গাইবান্ধায় শিবির নেতা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জামায়াতের অর্থায়নে সড়ক সংস্কার কাজের উদ্বোধন চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার পাইকগাছা কপোতাক্ষ নদের স্রোতে নিখোঁজ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাত্রলীগ কর্মি ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু মধুখালীতে জানাজায় মানুষের ঢল-সড়ক অবরোধ

‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন জাতের বৃক্ষ বিতরণ,পরিবেশের উপরে কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। রবিবার (২১জুন) প্রানের খোঁজে বিশ্বময় এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রানের খোঁজে বিশ্বময় এর সভাপতি ও রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার,সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম,জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো।