June 22, 2026, 10:51 pm
শিরোনাম:
‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী শুরু রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু গাইবান্ধায় শিবির নেতা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জামায়াতের অর্থায়নে সড়ক সংস্কার কাজের উদ্বোধন চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার পাইকগাছা কপোতাক্ষ নদের স্রোতে নিখোঁজ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাত্রলীগ কর্মি ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু মধুখালীতে জানাজায় মানুষের ঢল-সড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী শুরু

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী ১৪৩৩’। ​সোমবার (২২ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ উৎসবের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.ফিরোজ আহমদ। ​উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেছেন, “রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন বিশ্বপ্রেম ও আত্মার মুক্তি; আর নজরুল দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ,সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার শক্তি। এই দুই মহান মানসের মেলবন্ধনই বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি।” তিনি আরো বলেছেন, বিশ্ববাজারে টিকে থাকার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এই উৎসবের অন্যতম আকর্ষণ ‘রবীন্দ্র মেলা’ আমাদের তরুণ প্রজন্মকে দুই কবির দর্শন গভীরভাবে অনুধাবন করতে উদ্বুদ্ধ করবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১০ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ ‘রবীন্দ্র মেলা’র দ্বার উন্মোচন করা হয়েছে। সকাল ১০ টা ৩০ মিনিটে অ্যাকাডেমিক ভবন-১-এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। এতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আকলিমা ইসলাম কুহেলী,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশিক সরকার। বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উপাচার্যের সভাপতিত্বে “রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছিলো। এতে প্রবন্ধ পাঠ করেছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল এবং আলোচনা করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.অনিরুদ্ধ কাহালি। বিকাল ৪ টা ৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছিলো। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে পুনরায় রবীন্দ্র মেলা শুরু হবে। দুপুর ২ টায় “নজরুলের দেশপ্রেম ও বিশ্বমানব-দর্শনঃ আন্তর্জাতিক প্রেক্ষাপট” শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও নজরুল গবেষক আব্দুল হাই শিকদার। বিকাল ৪ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।