October 8, 2026, 8:17 pm

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ

রাশেদ লাল,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন জাতের বৃক্ষ বিতরণ, পরিবেশের উপরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২১জুন) প্রানের খোঁজে বিশ্বময় এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু।

প্রানের খোঁজে বিশ্বময় এর সভাপতি ও রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ​হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।