খুলনা নগরীর ৮/২ছোট মির্জাপুরে ৭১ টেলিভিশন অফিসে আজ চুরির ঘটনা ঘটেছে। সকাল ৯ টার দিকে সাংবাদিকরা অফিসে পৌঁছে দেখতে পায় অফিসের তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে ৭১ টেলিভিশন অফিসের তিনটি রুম সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক খুলনা সদর থানাকে বিষয়টি অবগত করলে থানা পুলিশ এসে সরো জমিনে পরিদর্শন করেন।পুলিশ এসে ধারণা করছে খুব ভোরবেলায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসে থাকা একটি প্যানাসনিক ২৫শ মডেল ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, একটি মাইক্রোফোন সহ বেশ কিছু মালপত্র নিয়ে গেছে। চুরি হওয়া মালামালে আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন যার নাম্বার -৩১ ,ঘটনা জানাজানি পরপর খুলনার সাংবাদিকবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছে।