June 21, 2026, 5:23 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ

কবির হোসেন রাকিব , (লক্ষীপুর) থেকে

লক্ষ্মীপুরের কমলনগরে এক বৃদ্ধের মালিকীয় জমি রাতের অন্ধকারে জবরদখল, ঘর নির্মাণ এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. আমির হোসেন (৬৫) বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের দক্ষিণ চর কাদিরা গ্রামের (পলোয়ান বাড়ি) বাসিন্দা বৃদ্ধ আমির হোসেন বিগত ৩১/০১/২০২৩ ইং তারিখে ৩৮৮ নং সাফ কবলা দলিল মূলে এবং পরবর্তীতে ১৯৩০ নং নামজারি খতিয়ানের ১৭৩ দাগে ১৪ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই জমি নিয়ে একই এলাকার মৃত আবদুল মুনাফের ছেলে শাহাজান (৫৫), তার ছেলে মো. রাশেদ (৩০) ও মেয়ে জান্নাত (২৫) দীর্ঘ দিন ধরে বিরোধ সৃষ্টি করার চেষ্টা আসছিল।
​এরই ধারাবাহিকতায় গত ২ জুন ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে এবং ভেকু মেশিন দিয়ে মাটি কেটে জমির রূপ পরিবর্তন করে একটি ঘর উত্তোলন করে জমিটি জবরদখল করে নেয়।
​এ সময় বৃদ্ধ আমির হোসেন বাধা প্রদান করলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করার জন্য অতর্কিত আক্রমণের চেষ্টা চালায়। পরবর্তীতে জমিতে গেলে তাকে মারধরসহ প্রাণনাশের পর লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
​ভুক্তভোগী আমির হোসেন জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলে তারা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও বিবাদীরা শালিস বৈঠকে বসতে রাজি হয়নি। বর্তমানে উক্ত সম্পত্তির দখল-বেদখল নিয়ে এলাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের চরম আশঙ্কা বিরাজ করছে।
​এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি উভয় পক্ষের মালিকানা কাগজপত্র পর্যালোচনাক্রমে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।