বাবা তুমি রাগ করো না
ভেবোনা আমায় মন্দ ,
তোমার নামেও লিখবো
কবিতা আর ছন্দ ।
মা'কে নিয়ে কলম ধরে
হাজার কবিতা লেখি ,
বাবা তোমার অনুপ্রেরণায়
গল্প লিখতে শিখি ।
লিখবো আরও ভাইকে নিয়ে
বাদ রাখবো না বোন ,
সবার স্নেহে জড়িয়ে থাকতে
চায় যে আমার মন ।
কেউ কখনো রাগ করোনা
এই আমারি উপর ,
সকাল যতোই লম্বা চওড়া
আসবে তবু দুপুর ।
বাবা-মা ভাই বোন মিলে
আমাদের সুখের ঘরে ,
দিনের আলোয় পরিপূর্ণ
রাতের জোছনা ঝরে ।