June 20, 2026, 8:36 am
শিরোনাম:
জন্য ১৭ শিক্ষক-কর্মচারী, এমপিওভূক্ত নিয়ে প্রশ্ন পুকুরিয়ার সংযোগ সড়কের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে, চেয়ারম্যানকে এলাকাবাসীর ধন্যবাদ রাঙ্গাবালীতে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ভিডিও বার্তায় যা জানালেন ফরিদপুরে আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই পটিয়ায় এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধনের ফল উৎসব খুলনায় জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠীর লালন সন্ধ্যা জুনের শেষভাগেও মেলেনি মে মাসের বেতন, দুর্ভোগে মাদ্রাসা শিক্ষকরা নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি

রাঙ্গাবালীতে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ভিডিও বার্তায় যা জানালেন

মো. মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী মোসা. মরিয়ম (১৪) নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. মোহন হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাতের দিকে মরিয়ম নিজ বাড়ি থেকে সামনের একটি দোকানে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ মরিয়ম চর লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল। বিষয়টি জানার পর পুলিশও তদন্ত কার্যক্রম শুরু করে।
তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় মরিয়ম দাবি করেন, তিনি তার স্বামীর সঙ্গে রয়েছেন এবং নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে গেছেন। ভিডিওতে তিনি বাবা-মায়ের প্রতি উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। এ সময় তারা আইনী প্রক্রিয়ায় বিয়ের এফিডেভিড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।