June 20, 2026, 2:45 pm
শিরোনাম:
সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা! চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ ও ডিভাইস ব্যবহারের অভিযোগে জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ২০ জুন শনিবার দুপুরে রংপুর ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী। গত শুক্রবার গভীর রাতে নগরীর ধাপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর কামাল কাছনা এলাকার তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাফিজ আল মামুন (২০) ও আশরাফুল ইসলাম (৩৬)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। অভিযানে ১৫টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যা¤প, বিভিন্ন ব্যাংকের ৮টি স্বাক্ষরিত ফাঁকা (লেখা নয়) চেক, তিনটি জাতীয় পরিচয়পত্র, চাকরিপ্রার্থীদের চারজনের মূল সার্টিফিকেট এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি আগেও একই ধরনের অভিযোগে গ্রেফতার হয়ে ৫২ দিন কারাভোগ করেছিলেন। আরেক জন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর স¤পন্ন করার পর বেকারত্বের কারণে চক্রটির সঙ্গে জড়িয়ে পড়ে। উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, স¤প্রতি ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চক্রটি সক্রিয় হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। চক্রটি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে স্বাক্ষরিত স্ট্যা¤প, স্বাক্ষ করা ফাঁকা চেক ও অর্থ নিয়ে প্রতারণা করতো।