June 20, 2026, 8:32 am
শিরোনাম:
জন্য ১৭ শিক্ষক-কর্মচারী, এমপিওভূক্ত নিয়ে প্রশ্ন পুকুরিয়ার সংযোগ সড়কের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে, চেয়ারম্যানকে এলাকাবাসীর ধন্যবাদ রাঙ্গাবালীতে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ভিডিও বার্তায় যা জানালেন ফরিদপুরে আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই পটিয়ায় এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধনের ফল উৎসব খুলনায় জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠীর লালন সন্ধ্যা জুনের শেষভাগেও মেলেনি মে মাসের বেতন, দুর্ভোগে মাদ্রাসা শিক্ষকরা নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি

পটিয়ায় এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধনের ফল উৎসব

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

পটিয়ায় সামাজিক সংগঠন মানবতার বন্ধনের উদ্যােগে ১৯ জুন শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে
দক্ষিণ ঘাটা গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া হেফজখানা ও পেয়ার মোহাম্মদ শাহ এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব আয়োজন করেছে। মানবতার বন্ধন এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরাজানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার বন্ধন পটিয়ার সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইদ্রিস পানু, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সংগঠক কামরুল হাসান চৌধুরী আনিস, মানবতার বন্ধন পটিয়ার সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, প্রচার সম্পাদক আবু সালেহ মো. নুর উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস.এম. আবু হেনা, সদস্য নুর হোসেন শিবলু, সংগঠক তানভীর,আলভীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন,
“এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
মানবতার বন্ধন পটিয়া সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
“সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরও সুন্দর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। মানবতার বন্ধন পটিয়া মানবসেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল পরিবেশন করেন এবং তাদের সুস্থ, সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ কামনা করেন। আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের জন্য মানবতার বন্ধন পটিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।