August 22, 2026, 2:54 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ)। তবে বিজিবির প্রচণ্ড বাধার মুখে শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (২০ জুন) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুশ-ইন চেষ্টার শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন।

এর আগে শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি।