June 19, 2026, 2:56 pm
শিরোনাম:
খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হারুন অর রশিদ খান ও হুমায়ুন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

‎ ‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুন (শুক্রবার) দুপুর ২টায় স্থানীয় হাশেমবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎সমাবেশে বক্তব্য রাখেন খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, গাইবান্ধা জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। এসব অপকর্ম পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎তারা যুবসমাজকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

‎বক্তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

‎মানববন্ধন শেষে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।