August 22, 2026, 3:33 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও কলকাতার লাগোয়া যাদবপুর ও বারুইপুর সহ বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ অভিযান এর প্রতিবাদে মানববন্ধন ও রাজপথে নেমেছে। এদিন কলকাতার রাজপথে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের নিয়ে বিশাল প্রতিবাদ মিছিল বের করে। পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গরীব অসহায় হকারদের বিকল্প ব্যবস্থা না করে এই বিজেপি সরকার গরীব হকারদের উচ্ছেদ করতে চাইছে। আমরা এর তিব্র প্রতিবাদ করছি। তিনি বলেন যে যে ভাবে গরীব হকারদের উচ্ছেদ করতে ব্লুড্রোজার ও ক্রেন দিয়ে তাদের দোকান ঘর ভেঙেছে তা মানা যায় না। এমন পাশবিক শক্তি বৃদ্ধি করে এই সরকার গরীব মানুষের অধিকার কে কেড়ে নিতে চায়। আমরা তা হতে দেবনা।বেশ কিছু দিন ধরে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় এবং কলকাতা এবং কলকাতার লাগোয়া যায়গায় হকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিম বাংলা সরকার। এই ঘটনার পর বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেস এর পর তৃনমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আজকের এই বিক্ষোভ কর্মসূচি তে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের নেতা ও সাবেক এমপি শুভাশীষ চক্রবর্তী ও এম পি দোলা সেন এম পি কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।