খুলনা ও যশোর রোডে ফুলতলা নামক স্থানে বিএল কলেজের ছাত্র-ছাত্রী বহনকারী বাস ও তেল বহনকারী গাড়ির মধ্যে আজ সকাল ৯ টায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বিএল কলেজের বাসটি দুমড়ে মুছড়ে যায়, অধিকাংশ ছাত্র-ছাত্রী ক্ষতবিক্ষত হয়, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ৯ টার দিকে ছাত্র-ছাত্রী বহনকারী বাসটি ফুলতলা থেকে কলেজ অভিমুখে রওনা দেওয়ার কিছুক্ষণ পর, একটি তেল পরিবহন কারী গাড়ি বিপরীত দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটিকে মুখোমুখি আঘাত করে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএল কলেজে ছাত্রছাত্রী খুলনা যশোর রোড দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে। প্রশাসনের লোকজন এসে বেলা ১১টার দিকে রাস্তার যানবাহন চলাচলের পরিবেশ ফিরিয়ে আনে। দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে সাধারণ জনগণের ভোগান্তি শিকার হতে হয়েছে বলে এক পথচারী জানায়।অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা যায় ছাত্র-ছাত্রীদের উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।