শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়ন পরিষদে "তৃণমূল পর্যায়ে নারীদের বিকাশ ও বিচারিক সেবা সকলের দ্বোর গড়ায় পৌছে দিতে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকাল সাড়ে ৪ টায় চিকন্দী বাজারে এ ভিডিও শো অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া নারী ও পুরুষদেরকে গ্রাম আদালত প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি প্রচার এবং সর্ব মহলে আলোচনা করাই এই ভিডিও শো প্রধান লক্ষ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হাকিম তালুকদার, চেয়ারম্যান, চিকন্দি ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন, মোঃ দুলাল, প্রশাসনিক কর্মকর্তা, চিকন্দী ইউনিয়ন পরিষদ সহ ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
ভিডিও শো এবং আলোচনা সভা পরিচালনা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন।