সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। মঙ্গলবার ১৬ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হল রুমে ৮ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারায়ন চন্দ্র রায় এবং শাপলা রাণী রায়ের কণ্যা ক্যামেলিয়া ছোটবেলা থেকে নৃত্যে পারদর্শী। ধাপে ধাপে এখন সে দেশ সেরা নৃত্য শিল্পে পরিনত হয়েছে। ক্যামেলিয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুল আরাফাত পলাশ বলেছেন,এটা শুধু ক্যামেলিয়ার অর্জন নয় এটা পুরো শিক্ষা পরিবারের অর্জন। ক্যামেলিয়া শুধু মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৃত্য শিল্প নয় সে প্রাথমিক পরিবারের সমগ্র বাংলাদেশের নৃত্য শিল্পের রোল মডেল। আমি শিক্ষক হিসেবে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছি। এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান বলেছেন,আমদের প্রাপ্তির ক্ষেত্রে আরো একটা বড় অর্জন। ক্যামেলিয়ার নৃত্যে আমরা আশাবাদী ছিলাম এবং সেটার পূর্ণতা পেলো। এর পূর্বে আমাদের উপজেলার বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। ওদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। অনুষ্ঠান শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।