June 16, 2026, 7:16 pm
শিরোনাম:
গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর বগুড়ায় সংবাদপত্রের কালোদিবস উপলক্ষে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগনির্ণয় যন্ত্র বছরের পর বছর অচল শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো অনুষ্ঠিত ডামুড্যা উপজেলায় গ্রাম আদালত প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ‎মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী “ক্যামেলিয়া রায় রাজশ্রী” নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জিয়ানগরের আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ষড়যন্ত্রের মুখে জনপ্রিয় জনপ্রতিনিধি: রামগতি বড় খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানের পাশে এলাকাবাসী ‎সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার

জিয়ানগরের আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সমীরন জিয়ানগর প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর উপজেলার আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রোববার রাত ১০টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ছোটকানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আত্মগোপনে থাকা কামাল পঞ্চায়েতকে আটক করা হয়। তিনি জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা কামাল গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন বলে র‍্যাব জানিয়েছে।

নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধ ও কথিত পরকীয়াজনিত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ বন্যা রানী পাল ও তার এক আত্মীয়কে থানায় নিয়ে যায়। মামলার তদন্ত চলমান রয়েছে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান জানান, গ্রেপ্তারকৃত কামাল পঞ্চায়েতকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ মে জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের একটি বাড়িতে নমিতা রানী পাল (৬০) নিহত হন। এ ঘটনায় তার স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে জিয়ানগর থানায় হত্যা মামলা দায়ের করেন।