June 15, 2026, 7:14 pm
শিরোনাম:
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে জারিফ হাসান রংপুরে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোভাযাত্রা উল্লাপাড়ায় শিশু রিফাত জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন রংপুরে হাড়িভাঙা আমের ৩০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক, বাল্য বিবাহ ও স্মার্ট ফোনের আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নেন জিয়ানগরে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্রাকের পাওয়ার টিলার বিতরণ জুলাই শহীদদের কবর নির্মাণ অসম্পূর্ণ, বরাদ্দের টাকা তুলে নিলেন ঠিকাদার ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোভাযাত্রা

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে বিভাগীয় শহর রংপুরে বিশাল শোভাযাত্রা করা হয়েছে। আজ ১৫ জুন সোমবার দুপুরে ‘রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাব’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। এতে হাজারো নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে নগরীতে উৎসবের আমেজ তৈরি করে। সোমবার দুপুর ১ টার দিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সমবেত হতে শুরু করেন। প্রিয় দলের জার্সি পরে এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা হাতে হাজার হাজার ফুটবলপ্রেমী নেচে-গেয়ে উল্লাস করেন। এসময় আকাশে রঙিন ফানুস উড়িয়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা করা হয়। এরপর বিশাল আকৃতির একটি পতাকা নিয়ে শুরু হয় আনন্দ র‍্যালি। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি জহির আলম নয়ন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স। তারা আশা প্রকাশ করে বলেন, এবারও আর্জেন্টিনা ছন্দময় ফুটবলের মাধ্যমে বিশ্বজয় করবে।শোভাযাত্রায় অংশগ্রহণ করা স্কুলছাত্রী আইনুন নাহার বলেন, ‘আর্জেন্টিনার ফুটবল শৈলী আমার খুব ভালো লাগে। তারা ফাউল করে না, সুন্দর ও ছন্দময় খেলা উপহার দেয়। প্রিয় দলকে শুভকামনা জানাতেই এখানে এসেছি।’ রংপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে নিসবেতগঞ্জ এলাকা থেকে বাইসাইকেলে পতাকা বেঁধে র‍্যালিতে যোগ দিতে আসা রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শমসেদ রাহাগির বলেন, ‘প্রিয় খেলোয়াড় মেসির খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, জয় দিয়েই বিশ্বকাপ শুরু হবে।’ আর্জেন্টিনা ফ্যান ক্লাব কর্তৃপক্ষ বলেন, বিশ্বকাপের সময় সাধারণ মানুষের খেলা দেখার জন্য রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই আয়োজনে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের খেলা একসঙ্গে উপভোগ করা হবে।