June 15, 2026, 7:28 pm
শিরোনাম:
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে জারিফ হাসান রংপুরে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোভাযাত্রা উল্লাপাড়ায় শিশু রিফাত জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন রংপুরে হাড়িভাঙা আমের ৩০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক, বাল্য বিবাহ ও স্মার্ট ফোনের আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নেন জিয়ানগরে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্রাকের পাওয়ার টিলার বিতরণ জুলাই শহীদদের কবর নির্মাণ অসম্পূর্ণ, বরাদ্দের টাকা তুলে নিলেন ঠিকাদার ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

উল্লাপাড়ায় শিশু রিফাত জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃতি শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিফাত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে ১০০ মিটার দৌঁড়ে প্রথম স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সোমবার ১৫ জুন- ২০২৬ ঢাকার মোহাম্মাদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চুড়ান্ত পর্বের এই খেলার আয়োজন করা হয়েছিলো। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রিফাত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। এই বিষয়ে বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক জানিয়েছেন,শিশু ক্রীড়াবিদ মোঃ রিফাত হোসেন এর আগে উল্লাপাড়া উপজেলা,সিরাজগঞ্জ জেলা ও রাজশাহী বিভাগের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছিলো। প্রতিযোগিতা শেষে রিফাত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে। এই সময়ে অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন। এই দিকে রিফাত এর এই অসামান্য সাফল্যের খবর বেতবাড়ী স্কুলে পৌঁছালে শিক্ষার্থী ও শিক্ষকগণ আনন্দ উল্লাসে মেতে ওঠেছেন। এই বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেছেন, জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌঁড়ে প্রথম স্থান অর্জন করে রিফাত অসামান্য সাফল্য পেয়েছে। সে উল্লাপাড়ার জন্য গর্ব। আমরা সবাই তাকে অভিনন্দন জানাই।