July 30, 2026, 9:55 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

জিয়ানগরে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্রাকের পাওয়ার টিলার বিতরণ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

“আধুনিক কৃষি ব্যবস্থা, সমৃদ্ধ কৃষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের জিয়ানগর শাখার উদ্যোগে কৃষকের মাঝে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে জিয়ানগর ব্রাক সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রাক শাখা ব্যবস্থাপক অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান।
ব্রাক মাইক্রোফিন্যান্স (দাবি) কর্মসূচির সৌজন্যে প্রধান অতিথি কৃষক মো. খলিলুর রহমানের হাতে পাওয়ার টিলারের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুমুসা আসয়ারী, জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার উজ্জল কুমার হাজরা এবং এক্সটেনশন অফিসার ইমদাদুল হক।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) কর্মকর্তা হাফিজা খাতুন।
পাওয়ার টিলার পেয়ে কৃষক মো. খলিলুর রহমান সংক্ষিপ্ত অনুভূতিতে বলেন, “এই সহায়তা আমার কৃষিকাজকে আরও সহজ করবে। আমি নিজে লাভবান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্য কৃষকদেরও সেবা দিতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *