July 30, 2026, 10:30 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক, বাল্য বিবাহ ও স্মার্ট ফোনের আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নেন

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ হলরুম (১৫ জুন) বেলা ১২ টায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে। শপথে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ ইসহাক আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপ পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

উল্লেখ্য, সংগঠনটি ৬৪ টি জেলায় গত ১৫ বছর শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করে যাচ্ছেন। সংগঠনের সকল সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা তাদের প্রতি মাসের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্বেচ্ছায় সারা দেশে কাজ করছেন। বর্তমানে তাদের একটি রাজশাহী বিভাগীয় সফরে রয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *