July 30, 2026, 9:16 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা!

রাশেদ লাল, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মানহানির দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য জামায়াত ইসলাম নেতা মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুরের দিকে তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন। এরপর জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন মঞ্জুর করেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ আবু তালেব। বাদী ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এ মামলায় তিনি স্থায়ী জামিন নিতে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তার আবেদন শুনে তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো কে নিয়ে কুটুক্তিমূলক বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। সেই মামলাতেও তাকে স্থায়ী জামিন দিয়েছে আদালত। আমির হামজার আত্নসমর্পনকে কেন্দ্র করে সকাল থেকেই সিরাজগঞ্জ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *