গত শুক্রবার (১২ জুন২৯২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র উদ্যোগে সভাপতি ও কলামিস্ট এমএ আলীম সরকার এর সভাপতিত্বে "হামের পাদুর্ভাবে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুস-নুরজাহান বেগমের যথোপযুক্ত শাস্তি এবং হামসহ প্রাণঘাতী অন্যান্য রোগের টিকাদানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ-ও গন সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ ।
সভাপতির বক্তব্যে এমএ আলীম সরকার বলেন, দেশে হামের প্রাদুর্ভাবসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য প্রাণঘাতী রোগের কারণে শিশু মৃত্যুর ঘটনা জনমনে উৎকণ্ঠা সৃষ্টি করেছে। জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি, টিকাদান কার্যক্রমের দুর্বলতা এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে এ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহরূপ ধারণ করেছে।
সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে মানুষ। আগে মানুষের জীবন বাঁচাতে হবে। হামের উপসর্গ নিয়ে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে। ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০বার অবহিত করেছিল এবং এ বিষয়ে ৫টি চিঠি দিয়েছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগিদ দেওয়ার পরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সময় মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতা ও দায়িত্ব অবহেলার কারণে হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। আর এই শিশু মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনুস ও নুরজাহান বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এর দায় এড়াতে পারে না। ড. ইউনুস- নুরজাহান বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৪২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৮৩ হাজার।
এমএ আলীম সরকার আরও বলেন, চিকিৎসকরা মানুষের জীবন নিয়ে কাজ করেন। চিকিৎসকরা মানুষের জীবন বাঁচার জন্য দায়িত্ব পালন করেন। কিন্তু আমাদের দেশের চিকিৎসকরা দলীয় মনোভাবের কারণে তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। এর কারণে সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হন।
এ প্রেক্ষাপটে, হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় দায় নিরূপণ, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হামসহ অন্যান্য প্রাণঘাতী রোগের বিরুদ্ধে কার্যকর ও সর্বজনীন টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে হবে।
আমরা সরকারের নিকট আহ্বান করছি, জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং শিশুদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন তাহমিনা আক্তার, সেলিম রেজা,হেলাল উদ্দিন, জাহাঙ্গীর হাওলাদারসহ নেতৃবৃন্দ । উক্ত গণ-সমাবেশ সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।