June 19, 2026, 7:39 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

জামালপুরে এসএসসি ১৪ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন

রাশেদুল ইসলাম সম্রাট:

বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সবসময়ই আবেগের আর আনন্দের। সেই আবেগকে আরও একবার রাঙিয়ে তুলতে এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে সম্পন্ন হলো জামালপুরের হযরত শাহজামাল (রঃ) স্কুল এন্ড কলেজ এর এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুদের একটি আকর্ষণীয় বাইক ট্যুর।
নির্ধারিত দিনে সকালে হযরত শাহজামাল স্কুল এন্ড কলেজ গেইট থেকে ১৭ জন বন্ধুর উপস্থিতিতে সারিবদ্ধভাবে ৮ টি বাইক সহ যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পড়ে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর সীমান্ত ঘেষা স্থানে ফটোসেশন শেষে লাউচাপড়া উদ্দেশ্যে যাত্রা করেন । গন্তব্যে পৌঁছানোর পর দুপুরে জুম্মার নামাজ আদায়, মধ্যাহ্নভোজ শেষে যাত্রা শুরু হয় শেরপুর জেলার ঐতিহ্যবাহী গজনী অবকাশ স্পটে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির সবুজ চাদর ভেদ করে বন্ধুদের এই বাইক বহর যখন এগিয়ে যাচ্ছিল, তখন চারপাশের পাহাড় ঘন জঙ্গল আর শান্ত পাখির কিচির মিচির ডাক যেনো উৎসবে পরিণত হয়েছে । আবারো দীর্ঘ যাত্রা অতিক্রমের পর রাঙটিয়ায় হযরত শাহ্ সেকান্দর আলী (রহঃ) মাজার শরিফটিও ঘুরে ঘুরে দেখেন বন্ধুরা। দীর্ঘদিন পর বন্ধুদের একসাথে পাওয়া, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে মেতে ওঠে হাসি-ঠাট্টা যেন সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল এক যুগ আগের সেই ক্লাসরুমে।
বিকালে ট্যুরের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো শেরপুরের রাজ ভল্লবের সু-স্বাধু রস মালাই।
রাইডস শেষে সন্ধ্যার আগেই সব বন্ধুরা সুস্থ ও নিরাপদে যার যার গন্তব্যে ফিরে আসার মধ্য দিয়ে শেষ হয় এসএসসি ১৪ ব্যাচের স্মরণীয় এই বাইক ট্যুর।