October 8, 2026, 7:01 pm

এডভোকেট মনা কেডিএ চেয়ারম্যান হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন

স্বদেশ সরকার, খুলনা

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় খুলনা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে।অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটি, খুলনা মহানগর ও বিভাগীয় প্রেস ক্লাব,দক্ষিণ বাংলা সাহিত্য ও জনকল্যাণ পরিষদ, বৃহত্তর আমরা খুলনা বাশি, খুলনা উন্নয়ন ডেভেলপমেন্ট সোসাইটি, দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় ব্যুরো সকল সাংবাদিক বৃন্দ সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন।