July 29, 2026, 6:24 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত

তৌকির আহাম্মেদ হাসু :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর খান। সঞ্চালনা করেন ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী এবং সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান মালম।
সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: হারুন অর রশিদ খান, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম মিলন ও সেলিম রেজা, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাহাতাব, ভাটারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জোহা, সহ-সভাপতি রবিউল ইসলাম,ভাটারা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল,ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির সরকার,ভাটারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রশিদুল হাসান হারুন, ভাটারা ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফুর রহমান, ওলামা দলের সভাপতি ইব্রাহিম খলিল,ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দলীয় ঐক্য, সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ পুনর্মিলনী ও মাসিক সভার আয়োজন করা হয়েছে। বক্তারা দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *