July 29, 2026, 6:25 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

জাতীয় বাজেটে বরাদ্দের খাত না থাকায় জনমনে ধোঁয়াশা

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রæতি দেওয়া হলেও ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রকল্পটির জন্য সুনির্দিষ্ট বরাদ্দের খাত উল্লেখ না থাকায় জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী। গত ১২ জুন শুক্রবার সন্ধ্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি স্কুল মিলনায়তনে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম হক্কানী বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় তিস্ত মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রæতি দিয়েছেন এবং পানিস¤পদ মন্ত্রণালয়ের অনুক‚লে ১০ হাজার ৩৫৫ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেছেন। তবে, তিস্তা মহাপরিকল্পনার প্রথম পর্যায়ের কাজের জন্য সরকারি কোষাগার থেকে কত টাকা ব্যয় করা হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, একনেক সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের অর্থ অনুমোদনের বিষয়টি বাজেট বক্তৃতায় ¯পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা কবে একনেকের অনুমোদন হবে, সেই বিষয়ে কোনো বক্তব্য না থাকায় উত্তরাঞ্চলের মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য বিকল্প অর্থায়নের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, সরকার সঞ্চয়পত্রের আদলে তিস্তা বন্ড চালু করতে পারে। এছাড়া তিস্তা নদী থেকে উত্তোলিত বালু ও পাথর বিক্রির অর্থ প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ গঙ্গাচড়া উপজেলা কমিটির আহŸায়ক ও কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুন নূর দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিরি সাধারণ স¤পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য মাহমুদুল আলম ও উপজেলা কমিটির যুগ্ম স¤পাদক ওমর ফারুক প্রমুখ। সভায় তিস্তা মহাপরিকল্পনা দ্রæত একনেকে অনুমোদন, বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং ছয় দফা দাবি আদায়ে গঙ্গাচড়া উপজেলার তিস্তা তীরবর্তী প্রতিটি ওয়ার্ড, হাট ও বাজারে ধারাবাহিক সভা-সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *